- Arabic | العَرَبِية
- ·
- Bengali | বাঙালি
- ·
- Chinese (Simplified) | 简体中文
- ·
- English
- ·
- French | Français
- ·
- Haitian Creole | Kreyòl Ayisyen
- ·
- Korean | 한국어
- ·
- Polish | Polski
- ·
- Russian | Русский
- ·
- Spanish | Español
- ·
- Urdu | اُردُو
কয়েকটি সহজ ধাপে আজই একটি লাইব্রেরি কার্ডের জন্য আবেদন করুন
আপনি কি নিউ ইয়র্ক স্টেটে বাস করেন, কাজ করেন, স্কুলে পড়েন, অথবা সম্পত্তির কর পরিশোধ করেন? নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির অফার করা সব কিছু উপভোগ করতে এখনই একটি ফ্রি লাইব্রেরি কার্ড নিন!
এখনই আপনার আবেদন শুরু করুন এবং ই-বুক ও অন্যান্য ডিজিটাল রিসোর্স সঙ্গে সঙ্গে ব্যবহার করা শুরু করুন। তারপর আপনার তথ্য যাচাই করতে এবং একটি ফিজিক্যাল NYPL কার্ড পেতে NYPL-এর যেকোনো শাখায় যান। এই কার্ডটি আপনাকে লাইব্রেরি থেকে এমনকি আরো অনেক কিছুর অ্যাক্সেস দেয়, যার মধ্যে রয়েছে মুদ্রিত বই এবং কালচার পাস কর্মসূচি।
আপনি যদি অন্য কোনো স্টেট থেকে নিউ ইয়র্কে ভ্রমণ করতে এসে থাকেন, তাহলে এই ফর্মের মাধ্যমে একটি অস্থায়ী কার্ডের জন্য আবেদন করতে পারেন। আপনার ভিজিটের আগে, আপনি ফিজিক্যাল উপকরণের জন্য অনুরোধ করতে পারেন এবং গবেষণার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে পারেন। লাইব্রেরি থেকে আরো পরিষেবা পেতে, আপনাকে অবশ্যই 30 দিনের মধ্যে NYPL-এর কোনো কেন্দ্রে সশরীরে গিয়ে আপনার কার্ড যাচাই করতে হবে।
যদি আপনি অন্য কোনো দেশ থেকে ভিজিট করতে আসেন, তাহলে অনুগ্রহ করে বিদেশি ভিজিটরদের জন্য আমাদের বিকল্প ফর্ম ব্যবহার করুন। আপনার অস্থায়ী কার্ড দিয়ে, আপনি উপকরণের জন্য অনুরোধ করতে এবং গবেষণার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে পারেন।
আপনার লাইব্রেরি কার্ড দিয়ে আপনি কী কী অ্যাক্সেস করতে পারেন সে সম্পর্কে আরো জানুন!
একটি আবেদন পত্র জমা দেওয়ার মাধ্যমে আপনি আমাদের কার্ডহোল্ডার শর্তাবলী বুঝতে এবং সম্মত হন এবং আমাদের নিয়ম ও বিধিমালায় সম্মত হন। লাইব্রেরীর ব্যক্তিগত তথ্যের ব্যবহার সম্পর্কে আরও জানতে, অনুগ্রহ করে আমাদের প্রাইভেসী নীতিমালা পড়ুন।